শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নদী রক্ষার কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন

নদী রক্ষার কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন

Sharing is caring!

জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদান করে দেশের নদীগুলোর দখল-দুষন প্রতিরোধ এবং নাব্যতা স্বাভাবিক রাখার দাবীতে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় নদী দিবস উদযাপন পর্যদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক এবং বিশ্ব নদী দিবস উদযাপন পর্ষদের স্থানীয় আহ্বায়ক রনজিৎ দত্ত্বের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক জাহাঙ্গীর কবির, আনোয়ার জাহিদ, পরিবেশবাদী রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী, লিংকন বায়েন ও ফিরোজ আহমেদ।

বক্তারা উচ্চাদালতের রায় বাস্তবায়ন করে দেশের সকল নদী দখল ও দুষন মুক্ত করে নাব্যতা স্বাভাবিক রাখতে জাতীয় নদী রক্ষা কমিশনকে নির্বাহী ক্ষমতা প্রদানের দাবী জানান।

এদিকে মানববন্ধন শেষে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে বরিশাল নদী বন্দরে সংবাদ আলোকচিত্রি কাকলী প্রধানের তোলা দেশের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিরা। ইকরি-মিকরি নামে একটি সংগঠন কাকলী প্রধানের তোলা বিপন্ন ১০০ নদীর উন্মুক্ত ছবি দিয়ে বরিশাল, চাঁদপুর, নারায়নগঞ্জ ও ঢাকা নদী বন্দরে ৭দিনব্যাপী এই আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD