শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Sharing is caring!

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে নিমজ্জিত বাংলাদেশের নদীর ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। উজানের পলি এসে একদিকে যেমন নদী ভরাট হচ্ছে, অপরদিকে তীব্র স্রোতের কারণে সারা দেশেই বিভিন্ন নদীর ভাঙন হচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা দিনরাত নদী ভাঙন ঠেকানোর চেষ্টা করেও ঠেকাতে পারছে না। ড্রেজিং করে নদীর পলি সরানোর পর পরই আবারও পলিতে ভরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দেশের প্রাকৃতিক অবস্থা।
সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ও নান্দাইল উপজেলা চেয়ারম্যান  হাসান মাহমুদ জুয়েল।

প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.কে এম আমিনুল ইসলাম, ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মূসা, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহসুদ্দোহা প্রমুখ।

এর আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী ময়মনসিংহের নান্দাইলে উজানপাড়া কোমরভাঙ্গা প্রকল্প এবং নরসুন্দা নদীর তীরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় নদী ভাঙন পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD