সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলার স্বরলিপিকে বিশেষ ছবি আকার জন্য সম্মাননা ও পুরষ্কার দিলেন প্রধানমন্ত্রী।

ভোলার স্বরলিপিকে বিশেষ ছবি আকার জন্য সম্মাননা ও পুরষ্কার দিলেন প্রধানমন্ত্রী।

Sharing is caring!

মাহমুদুল হাসান ফাহাদ – বিশেষ প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ-উল আযাহার শুভেচ্ছা কার্ডের জন্য বিশেষ ছবি একেঁ সম্মাননা ১ লক্ষ টাকা পুরষ্কার পেলেন দ্বীপ জেলা ভোলা জেলার বুদ্ধি প্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলের বাকপ্রতিবন্ধি শিক্ষার্থী স্বরলিপি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকার চেক স্বরলিপির হাতে তুলে দেন। এসময় তিনি স্বরলিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আরো সুন্দর সুন্দর ছবি আকাঁর জন্য স্বরলিপিকে উৎসাহ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আতাহার মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন আল ফারুক, ভোলা পৌরসভার সাবেক মেয়র ভোলা বুদ্ধিপ্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলে প্রতিষ্ঠতা সদস্য গোলাম নবী আলমগীর, স্কুলের প্রধান শিক্ষক মো: জহিরুল হক কবীর, স্বরলিপি বাবা শ্যামল, মা মিনতি প্রমূখ।
এসময় ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিভিন্ন দাওয়াত পত্রে, শুভেচ্ছা কার্ডে বিভিন্ন প্রতিবন্ধি ও অটিষ্টিক স্কুলের শিক্ষার্থীদের ছবি সম্মেলিত কার্ড ছাপা হয়। সেই কার্ডে এবার ভোলার স্বরলিপি ছবি স্থান পাওয়ায় আমরা খুবই খুশি ও আনন্দিত। এর আগেও ভোলা চিলড্রেন প্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থী ছবি একে এই সম্মাননা পুরষ্কার পায়। তাই শিক্ষার্থীদের আরো ভালোভাবে ছবি আকাঁ ও স্কুলের শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আরো যত্নশীল হওয়ার আহ্বান জানায়। এদিকে স্বরলিপি বাবা শ্যামল, মা মিনতি মেয়ের এমন সাফল্যে অনেক খুশি। তারা দুজনই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের নাইটগার্ড ও আয়ার কাজ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD