মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ৭ দিনব্যাপী মাস্টার ট্রেনার অনলাইন প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

পটুয়াখালীতে ৭ দিনব্যাপী মাস্টার ট্রেনার অনলাইন প্রশিক্ষণ ক্যাম্প সমাপ্ত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি । পটুয়াখালী মাগুরা ও রাজশাহী জেলার গণিত অলিম্পিয়াড কৌশল এর সাত দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ ক্যাম্প২০২০ সম্পন্ন হয়েছে।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতাধীন গণিত অলিম্পিয়াড কৌশল অনলাইন প্রশিক্ষণ ক্যাম্প ২০২০ গুগোল ক্লাসরুম ও জুম প্লাটফর্মে সম্পন্ন হয়েছে।
পটুয়াখালী জেলার আটটি উপজেলা থেকে ৩০ জন ইউআরসি ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ৩০ জনসহ তিন ভেন্যুতে মোট ৯০ জন অংশগ্রহণকারী নিয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে মোট প্রশিক্ষক ছিলেন ১২ জন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন মুহাম্মদ সোহেল  হাসান, টিম লিডার (উপসচিব), গণিত অলিম্পিয়াড সাব কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ.এ.মুনির হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। অধ্যাপক ফারুক আহমেদ, পরামর্শক, গণিত অলিম্পিয়াড সাব কম্পোনেন্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পটুয়াখালী জেলার পক্ষ থেকে শওকত আলী খান হিরণ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী সদর। এছাড়াও বক্তব্য রাখেন তিন জেলার প্রশিক্ষকগণ ও প্রশিক্ষনার্থীবৃন্দ।
এর আগে ১০ সেপ্টেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকরাম-আল-হোসেন, সিনিয়র সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এতে সভাপতিত্ব করেন মো. ফসিউল্লাহ, মহাপরিচালক(গ্রেড-১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

উল্লেখ্য প্রশিক্ষণ সম্পন্ন করা মাস্টার ট্রেইনারবৃন্দ পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD