মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
লঞ্চে নিহত নারী ঢাকার লাভলীর, ঘাতক আটক!

লঞ্চে নিহত নারী ঢাকার লাভলীর, ঘাতক আটক!

Sharing is caring!

বরিশাল নদীবন্দরে পারাবত-১১ লঞ্চ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯) তার বাবা আব্দুল লতিফ মিয়ার সঙ্গে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের মা। তার স্বামী ওলিয়র রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লঞ্চের কেবিনে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সব বিষয়ে বিস্তারিত জানাবে পিআইবি।

মরদেহ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর নিহতের পরিচয় পাওয়া গেছে বলে জানান সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঢাকা থেকে এসে মরদেহ শনাক্ত করে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন নিহতের ভাই মোক্তার হোসেন।

হত্যাকারী পুরুষ লঞ্চের তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিনটি ‘‌কামরুল ইসলাম’ নামে ভাড়া করেন। যা পুরোটাই ছিল সাজানো। পুলিশ জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনা এবং ঠাণ্ডা মাথায় পল্লবীকে খুন করেন ওই কথিত ‘কামরুল’। ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে ভেড়ার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌ-পুলিশ ওই লঞ্চটি থেকে লাভলী  মরদেহ উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD