মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূ হাফেজা।

পটুয়াখালীতে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের শিকার গৃহবধূ হাফেজা।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলা বদরপুর ইউপির খলিশাখালি গ্রামে গৃহবধূ হাফেজা (২০) যৌতুকের দাবিতে স্বামী জসিম সহ একই  পরিবারের সকল সদস্য কতৃক
শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অমানবিক নির্যাতনের শিকার গৃহবধূ হাফেজা বর্তমানে গুরুতর অবস্থায় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময়।

এব্যাপারে কন্যা দায়গ্রস্ত হতদরিদ্র হাফেজার বাবা জামাল গাজী প্রতিবেদক’কে জানান, গত দু বৎসর আগে একলক্ষ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছিলাম মেয়ে হাফেজাকে। কিছুদিন ভালোই চলছিলো সাংসারিক জীবন। বৎসর না পেরুতেই শুরু হয় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন। এরই ধারাবাহিকতায় গত ৯ই সেপ্টেম্বর ২০ইং তারিখ বেলা ২ ঘটিকার সময় জসিম সহ তার পরিবারের অন্যান সদস্যরা মৃত্যুর উদ্দেশ্য শারীরিক নির্যাতন করে ঘরের আঙ্গিনায় বেধে রাখে। আমি খবর পেয়ে দ্রুত ছুটে যাই এবং হাফেজাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই। সরেজমিন অনুসন্ধানে জানাযায়, স্বামী জসিম ও তার বাবা জলিল খাঁ যৌতুকের দাবিতে অটোরিকশা বাবদ তিনলক্ষ টাকার জন্য হাফেজা ও তার বাবা জামাল গাজীকে প্রেসার দেয়। এখানেই ঘটনার সূতপাত। হাফেজার পারিবারিক সূত্রে জানাযায়, নির্যাতনের বিষয়টি নিয়ে তারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হবেন। তারা আরো বলেন এভাবে চলতে দেয়া যায় না। হাফেজা বর্তমানে এক সন্তানের জননী। আমারা গরীব মানুষ বিজ্ঞ আদালত ছাড়া আমাদের বাচার উপায় নেই। ঘটনার সত্যতা জানতে সরেজমিনে কাউকে খুঁজে পাওয়া যায়নি এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টেরপেয়ে জসিম সহ-গোটা পরিবার আস্থে করে গা ঢাকা দেয়।

এবিষয় ইউপি চেয়ারম্যান মোঃমানিক মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD