মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঝালকাঠিতে

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঝালকাঠিতে

Sharing is caring!

ঝালকাঠিতে বাবার বিরুদ্ধে কিশোরী মেয়েকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মেয়েটির মা এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশনকে (পিবিআই) চার সপ্তাহের মধ্যে অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদনের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামের মামুন হাওলাদারের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। স্বামী তাঁর দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। গত ২৭ আগস্ট রাতে বড় মেয়েকে (১২) ঘুমের মধ্যে ধর্ষণচেষ্টা করে। পাশে ঘুমানো ছোট মেয়েটি ঘটনা দেখে চিৎকার করলে বড় মেয়ের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে বিষয়টি মেয়ে তাঁর মাকে জানালে বাবা মামুন হাওলাদার কাউকে না বলার জন্য হুমকি দেন। রাতে মামুন ঘর থেকে স্ত্রীর বিদেশ থেকে চাকরির জমানো সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান।

বাদীর আইনজীবী বণি আমিন বাকলাই জানান, স্ত্রী ও তিন সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন স্বামী মামুন হাওলাদার। এ অবস্থায় সংসারের খরচ যোগাতে বিদেশ যান প্রথম স্ত্রী। সন্তানরা বাবার বাড়িতে থাকতো। করোনার মধ্যে বিদেশ থেকে দেশে আসেন তিনি। খবর পেয়ে স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ শুরু করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্প্রতি স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই প্রথম স্ত্রী ও সন্তানদের নিজের বাড়িতে নিয়ে যায় মামুন। স্ত্রী মেয়েদের রেখে বাবার বাড়িতে বেড়াতে গেলে মামুন তাঁর বড় মেয়েকে ধর্ষণচেষ্টা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD