বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালীতে এডাব উদ্যোগে তিন দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষন উদ্বোধন।

পটুয়াখালীতে এডাব উদ্যোগে তিন দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষন উদ্বোধন।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী  বলেছেন, সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযতভাবে বাস্তবায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহকে আরও আন্তরিক আবশ্যক। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারনেই ২০২১ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।
২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে।

এ ক্ষেত্রে আামাদের সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে এনজিও সমূহকে সকল উন্নয়ন প্রকল্প  স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করতে হবে।
জেলা প্রশাসক ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় কোডেক প্রশিক্ষন হলে এডাব আয়োজি তিন দিনব্যপী  আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা গুলো বলেন।

এসময় এডাব পটুয়াখালীর সভাপতি অনির্বান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আভাস বরিশালের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা  কাজল, এডাব ঢাকা এর কর্মসূচী পরিচালক কাওসার আলম কণক, প্রশিক্ষক মেঃ খলিলুর রহমান, এডাব বিভাগীয় সমন্বয়কারী কে.এম জাহাঙ্গীর আলম, এডাব পটুয়াখালীর সাবেক সভাপতি ও আদর্শ মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আফরোজা আকবর, এডাব পটুয়াখালীর সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য ও  শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, এডাব পটুয়াখালীর সাধারন  সম্পাদক মেফাজ্জেল হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠী ও বরগুনা জেলার বিভিন্ন এনজিও এর ২৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। এ প্রশিক্ষন চলবে ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। এ প্রশিক্ষন চলমান থাকবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD