বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত বরগুনার ০৬হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে জাগোনারী

ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত বরগুনার ০৬হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে জাগোনারী

Sharing is caring!

সাম্প্রতিককালে প্রবাহিত ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত বরগুনার ৬হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী।
বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদের ৭শ’ পরিবারকে সহায়তা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক নূর হোসেন সজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দা গভারমেন্ট অফ দা হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিওন এর অর্থায়নে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফামের কারিগরি সহযোগিতা সাইক্লোন আম্ফান রেসপন্স ইন বরিসাল ডিভিশন ইন বাংলাদেশ নামক ৯০ দিনের একটি প্রকল্প দ রিদ্র ও ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মধ্যে জরুরি সাড়া প্রদানের লক্ষ্যে বরগুনা জেলার আটটি ইউনিয়নে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
মানবিক সহায়তা বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, অক্সফামের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম। বরগুনা জেলা পরিষদের সদস্য পান্না হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অক্সফাম প্রতিনিধি ইকবাল ফারুক ও জাগোনারীর পরিচালক-যোগাযোগ ডিউক ইবনে আমিন প্রমুখ।
বরগুনা জেলার আটটি ইউনিয়নের মধ্যে রয়েছে বরগুনা সদরের নলটোনা, ঢলুয়া, বুড়িরচর ও গৌরীচন্না এবং তালতলী উপজেলার মধ্যে রয়েছে পচাকোড়ালিয়া বড়বগি নিশানবাড়ীয়া ও সোনাকাটা ইউনিয়ন।
বিতরণকৃত মালামাল এর মধ্যে রয়েছে প্রতি জনের জন্য বিশ কেজি চাল, আড়াই কেজি সয়াবিন তৈল ছয় কেজি বিভিন্ন প্রকারের ডাল, ১০টি সাবান এক কেজি ডিটারজেন্ট পাউডার, চিনি ও লবণ। ঘর সংস্কারের জন্য রয়েছে দুটি বাঁশ, হাতুড়ি ও ত্রিপল সামগ্রী রয়েছে। এছাড়াও ট্যাপ যুক্ত একটা বালতি, ন্যাপকিন, মাস্ক ইত্যাদি।
চলতি মাসের ৩০ তারিখের মধ্যে অন্যান্য ইউনিয়নেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD