মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোলার শিবপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রী কে ধর্ষণের অপচেষ্টা।

ভোলার শিবপুরে ৪র্থ শ্রেণীর ছাত্রী কে ধর্ষণের অপচেষ্টা।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি:ভোলা সদর উপজেলার শীবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের এক দিনমজুরের ৪র্থ শ্রেণীর পড়ুয়া মেয়ে কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি মালেক মিয়ার বিরুদ্ধে। গত ১৯ সে আগষ্ট ২০২০ তারিখে শীবপুর ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রীর মা পারুল বেগম বলেন, আমার মেয়ে কে জোরপূর্বক আমার প্রতিবেশি ফুফা শ্বশুড় একা পেয়ে ধর্ষণ করে এবং ভয় দেখিয়ে আবারো ধর্ষণের চেষ্টা করেছে। পরে আমরা বিষয়টি জেনে গেলে স্থানীয় প্রভাবশালী একটি মহল আমাদের চাপপ্রয়োগ করে ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বলে মালেক তোমাদের বাড়ীতে আর আসবে না। আমরা ভয়ে চুপ রয়েছি এর কয়েক দিন পর অর্থাৎ গত ৬ই সেপ্টেম্বরে আবার আমার বাড়ীতে আসলে আমি নিষেধ করি কেনো এসেছেন তাই আমাকে মালেক ও তার স্ত্রী এবং তার আত্মীয় ছিদ্দিক আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করিয়েছে। এদিকে এই প্রতিবেদক হাসপাতালে ওই পারুল বেগম এর বক্তব্য নিতে গেলে অভিযুক্ত মালেক এর ছেলে ব্যাটেলিয়ন সদস্য সামছুউদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করেন এবং এটা ফয়সালা হয়েছে বলেও তিনি জানান। তবে কি ফয়সালা জানতে চাইলে তিনি বলেন, বাবার সাথে যেটা ঘটেছে, কি ঘটেছে? এমন প্রশ্নে বলেন আমি চাকুরী করি আর কিছু বলতে পারবো না। তবে অভিযুক্ত মালেক বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন বলেন, আমি শুনেছি তবে যে ঘটনা এটা আদালতের বিষয় তাই এড়িয়ে গেছি। ভোলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট ইফতারুল হাসান শরীফ বলেন, এই বিষয়ে মেয়ের মা বাদী হয়ে একটি কমপ্লেইন পিটিশন দাখিল করেছেন তবে বিজ্ঞ আদালত রিপোর্ট এর জন্য সিভিলসার্জন বরাবর পাঠিয়েছে ওই রিপোর্ট হাতে পেলে আমরা আবার কোর্টে দাখিল করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD