মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী গ্রেফতার

কুয়াকাটা থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী গ্রেফতার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল পাঁচতারা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কবির হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কালন্ডি গ্রামের আমজেদ আকনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত কবির হোসেন দীর্ঘদিন ধরে এ বণ্যপ্রানী পাচারের সাথে জড়িত। কুয়াকাটার একটি সংঘবদ্ধ চক্রের কাছে এটি বিক্রির জন্য নিয়ে এসে পাঁচতারা হোটেলের বি-৬নং কক্ষে অবস্থান নেয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তক্ষকসহ তাকে গ্রেপ্তার করে। তবে উদ্ধার করা তক্ষকটি কত টাকা দাম বা কোথায় পাচার করার চেষ্টা চলছিলো বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আরও জানান, শনিবার দুপুরে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উদ্ধার করা তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মহিপুর থানায় কবির হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাত ৫ জনের নামে বণ্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD