বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
জাতীয় শোক দিবস-২০২০ অনলাইন সঙ্গীত প্রতিযোগিতায় বরিশাল সেরা কলাপাড়ার আনিশা

জাতীয় শোক দিবস-২০২০ অনলাইন সঙ্গীত প্রতিযোগিতায় বরিশাল সেরা কলাপাড়ার আনিশা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী অনলাইন প্রতিযোগিতার বিভাগীয় সেরা হয়েছেন কলাপাড়ার আনতারা আনিশা।

সোমবার (৩১ আগষ্ঠ) বরিশাল বিভাগীয় কমিশনারের দরবার হলে তাকে এ সন্মাননা পুরুষ্কার এবং সার্টিফিকেট প্রদান করেন বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার। এর আগে জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে  দেশব্যাপী অনলাইন প্রতিযোগিতার সঙ্গীত (‘ক’ গ্রুপে) উপজেলায় প্রথম হয়ে পটুয়াখালী জেলা পর্যায়ে প্রথম এবং সর্বশেষ বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন রহমতপুর কে,জি,এ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাপাড়া, পটুয়াখালীর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আনতারা আনিশা। আনিশার বাবা মো.আবুল হোসেন পেশায় একজন আইনজীবী তিনি স্ত্রী সন্তান নিয়ে কলাপাড়া পৌর শহরের পাওয়ার হাউজ রোডের নিজস্ব বাসভবনে থাকেন।

আনিশার বাবা আবুল হোসেন বলেন, এ বিজয় শুধু আনিশার নয়, এ বিজয় কলাপাড়া উপজেলার। তিনি দেশবাসীর কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।
রহমতপুর কে,জি,এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন এ বিজয়ে আনিশাসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আনিশা যেন জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারেন সেই দোয়া কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD