মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে গনপরিবহনে স্বাস্হ্যবিধি অমান্য করায় ৮ জন স্টাফকে আর্থিকদন্ড

বরিশালে গনপরিবহনে স্বাস্হ্যবিধি অমান্য করায় ৮ জন স্টাফকে আর্থিকদন্ড

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মনিটরিং এবং নির্ধারিত ভাড়া মেনে গণপরিবহনগুলো চলছে কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নথুল্লাবাস বাসস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাস থামিয়ে স্বাস্থ্যবিধি মানা এবং পূর্ব নির্ধারিত ভাড়ার বিষয়টা চেক করা হয়। পাশাপাশি, কাউন্টারসমূহে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর জন্য এবং পূর্ব নির্ধারিত ভাড়ায় টিকেট বিক্রির জন্য নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায় কোন অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না এবং তারা এ নিয়ে সন্তুষ্ট। তবে, স্বাস্থ্যবিধি অনেকটাই উপেক্ষিত ছিল।
স্বাস্থ্যবিধি না মানায় অর্থাৎ যাত্রী ও হেল্পাররা মাস্ক না পড়ায় এবং মাস্ক ছাড়া যাত্রী উঠানো এবং নিয়ম অনুযায়ী জীবাণনাশক দিয়ে গণপরিবহনসমূহে স্প্রে না করা ইত্যাদি অবহেলা জনিত কার্যক্রমের দ্বারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় বাস ড্রাইভার, সুপারভাইজার ও যাত্রীসহ মোট ৮ জনকে বিভিন্ন অংকের ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান কালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‌্যাব-৮ এর একটি টিম ও প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ ইন্সপেক্টর ইকবাল আহমেদ। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD