বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কুয়াকাটয় মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রভাব।

কুয়াকাটয় মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রভাব।

Sharing is caring!

বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রভাবে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থান সংশ্লিষ্ট আবাসিক হোটেল-মোটেলসহ ব্যবসা প্রতিষ্ঠান চরম লোকসানের মুুুুখে পড়েছে।
করোনার বিস্তার ঠেকাতে সরকারী নির্দেশে বন্ধকালীন সময়ে এসব প্রতিষ্ঠানে ( পর্যটন খাতে) প্রায় ৩৫১ কোটি ৭৪ লাখ টাকা লোকসান হয়েছে বলে দাবী করেছেন পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কয়েকমাস বন্ধ থাকার পর প্রশাসনের নির্দেশে পুনরায় এসব পর্যটন এলাকা স্বাভাবিক হলেও করোনায় কারণে দেখা দিয়েছে দেশী-বিদেশী পর্যটকের আনাগোনা কম ।
বিভিন্ন পর্যটন কেন্দ্র সূত্রে জানা গেছে,
কুয়াকাট: বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কুয়াকাটা। করোনার প্রার্দুভাব ঠেকাতে কুয়াকাটা সী বীচ এলাকায় চলতি বছরের ১৭ মার্চ থেকে ৩০ জুন প্রর্যন্ত প্রায় ১৩টি টুরিস্ট স্পট এবং দেড়শতাধিক ছোট-বড়-মাঝারি হোটেল-মোটেল,ওয়াটার বাস,টুরিস্ট বোট,পরিবহন সহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন পটুয়াখালী জেলা প্রশাসন।
এতে চরম লোকসানের মুখে পড়েছে এখানকার হোটেল আবাসিক মোটেল ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট বার্মিজ মার্কেট,সি-বীচের ঝিনুক মার্কেট, রাখাইন মহিলা মার্কেট, শুঁটকির দোকান, রেস্তোরাঁ, মিউজিয়াম,ইলিশপার্কসহ প্রায় ৩২ সেক্টরের ক্ষুদ্র-মাঝারি ও বড় স্থানীয় ব্যবসায়ীরা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েশনের তালিকাভূক্ত ৭০ টিসহ ছোট-বড় মিলিয়ে প্রায় দেড়শতাধিক হোটেল মোটেল রয়েছে। বন্ধকালীন সময়ে এসব হোটেল-মোটেলে প্রায় ২০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে  দাবী করেছেন কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম মোতালেব শরিফ।
এছাড়াও পর্যটন শিল্প সংশ্লিষ্ট প্রায় ৩২ সেক্টরের ক্ষুদ্র-মাঝারি ব্যবসা-প্রতিষ্ঠান সহ পরিবহণ খাতে আরো দেড়শত (১৫০ কোটি) কোটি টাকা লোকসান হয়েছে বলে  জানান কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোশিয়েশনের (কুটুম) সিনিয়র সহ-সভাপতি হোসাইন আমির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD