মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার মানুষ ছিলেন সি আর দত্ত- পংকজ নাথ এমপি!

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার মানুষ ছিলেন সি আর দত্ত- পংকজ নাথ এমপি!

Sharing is caring!

আজ শুক্রবার রাতে শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দির প্রাঙ্গনে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল(অবঃ) চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম এর পরলোকগত আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার মানুষ ছিলেন সি আর দত্ত! বাংলাদেশের প্রশ্নে কোন আপোষ করেন নাই সি আর দত্ত। আমি বঙ্গবন্ধু এবং সি আর দত্তের আদর্শ নিয়ে বেঁচে থাকতে চাই! এসময় সাংসদ মুক্তিযুদ্ধে সি আর দত্তের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা শহীদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ নাথ, পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল সহ মুক্তিযোদ্ধা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD