মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় আবাসিক হোটেলে ৮শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ আটক ২

কুয়াকাটায় আবাসিক হোটেলে ৮শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণ আটক ২

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন  পটুয়াখালী প্রতিনিধি॥ প্রলোভনে পরে বন্ধুর সাথে কুয়াকাটায় বেড়াতে গিয়ে বরগুনা জেলার আমতলী পৌরসভার এ কে স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী গনধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মীমের মা সাবিনা বেগম বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেছে। এ গণধষণের সাথে জড়িত শিক্ষার্থীর বন্ধু জিসান ওরফে সোহেল (১৮) ও ভাড়াটিয়া মটরসাইকেল চালক সাগর (২১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কুয়াকাটার আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পটুয়াখালী জেলার মহিপুর থানা সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেল এর সাথে মোবাইলে কথোপোকথনের মাধ্যমে মীমের বন্ধুত্ব হয়। মীমের সাথে জিসানের প্রায় সময়ই মোবাইলে কথা হয়। এক পর্যায়ে জিসান মীমের সাথে দেখা করার প্রস্তাব দেয়। সোমবার শেষ বিকেলে জিসান মীমের সাথে দেখা করতে আমতলী পৌর এলাকার মীমের বাসা সংলগ্ন সকাল সন্ধা হোটেলের সামনে গিয়ে ফোন করে। মীম বাসা থেকে বেড়িয়ে জিসানের সাথে দেখা করে। এসময় জিসান তার সাথে ঘুরতে যাবার আবদারে অটো রিক্সায় টেনে তুলে খুড়িয়ার খেয়াঘাটের দিকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা ভাড়াটিয়া মটরসাইকেলে কিছু বুঝে ওঠার আগেই টেনে তুলে। এসময় মীম আপত্তি তুললেও মটরসাইকেল চালক দ্রুতগতিতে চালিয়ে মীমকে কুয়াকাটায় নিয়ে যায়।
রাত আটটার দিকে কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত আবাসিক হোটেল রাজু’র ২০৩ নম্বর কক্ষে উঠায়। সেখানে জিসান ওরফে সোহেল (১৮) ও সাগর (২১) সহ ৫জনে মিলে প্রথম দফায় ধর্ষণ করে। হোটেলে ওঠার এক ঘন্টা পর হোটেল রাজু’র কক্ষ থেকে ধর্ষীতাকে নিয়ে বেড়িয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে জেলা পরিষদ ডাক বাংলো সংলগ্ন আবাসিক হোটেল সাগর নীড়’র নীচ তলায় এ-ফোর ও এ-ফাইভ নামে দু’টি কক্ষ ভাড়া নিয়ে রাতভর পাঁচ যুবক মিলে ধর্ষণ করে তাকে। সকালে তাকে পরিবহনে আমতলী পাঠিয়ে দেয়। সেখান থেকে বাড়িতে গিয়ে মায়ের কাছে এঘটনা জানায়।
এঘটনায় তার মা আমতলী সরকারী কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগ এনে আমতলী থানায় মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করে। আমতলী থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওইদিন বিকেলে ভিকটিমকে নিয়ে আসামীদের ধরতে অভিযানে নামে। অভিযান কালে তার সনাক্ত মতে আমতলী পৌরসভার ৯নং ওয়ার্ডের সানু হাওলাদারের পুত্র ভাড়াটিয়া মটরসাইকেল চালক সাগর (২১) কে গ্রেফতার করে। এরপর পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাদশা গাজীর পুত্র জিসান ওরফে সোহেল (১৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই ধর্ষক ও ভিকটিমকে নিয়ে সন্ধায় কুয়াকাটায় আবাসিক হোটেল রাজু ও সাগর নীড় হোটেলে ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে হোটেলের গেষ্ট রেজিস্টার জব্দ করে। এবং হোটেলের ম্যানেজার ও স্টাফদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পান।
পুলিশ আরও জানান, আবাসিক হোটেল সাগর নীড়’র গেষ্ট রেজিষ্টারে লিপিবদ্ধ রুম ও নামের সাথে কোন মিল নেই। দুই রুমে ভিকটিম সহ ৬জন অবস্থান করলেও সেখানে রেজিষ্টারে ১জনের নাম রয়েছে, কক্ষ নম্বর দেখানো হয়েছে বি-ফোর ও বি-ফাইভ। ওই হোটেলের গেষ্ট রেজিষ্টারে কোন ধরনের নিয়মকানুন মানা হয়নি।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, ভিকটিমের মা বাদী হয়ে অপহরণ ও গনধর্ষণের অভিযোগে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। তার সনাক্ত মতে দুই ধর্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকী আসামীদের চিহ্নিত করণ ও গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভিকটিমের ডাক্তারী পরিক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD