মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে সাবমেরিন পাওয়ার সংযুক্ত আরটিকুলেটেড পাইপ

সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে সাবমেরিন পাওয়ার সংযুক্ত আরটিকুলেটেড পাইপ

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন: পটুয়াখালী প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ার ক্যাবল সংযুক্ত আরটিকুলেটেড পাইপ। অস্বাভাবিক জোয়ারের ঢেউ এবং আঘাতের সঙ্গে বেরিয়ে আসা আরটিকুলেটেড পাইপের মধ্যে সংযুক্ত ক্যাবলে ক্ষতি সাধিত হলে ইন্টারনেট সার্ভিস বিছিন্ন হয়ে যেতো। বৃহস্পতিবার বিকালে সৈকতের জিরো পয়েন্টের সংলগ্ন এ আরটিকুলেটেড পাইপ বের হয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল লাইন সমুদ্র থেকে এসে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট হয়ে সাড়ে ছয় কিলোমিটার দূরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাব মেরিন ল্যান্ডিং স্টেশনে সংযোগ স্থপন করা হয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন করেছি। বিষয়টি উর্ধ্বতনদের জানানো হয়েছে। বর্তমানে (২৪ঘন্টা) সার্বক্ষনিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে সংস্কার কাজ শুরু করা হবে।
উল্লেখ্য ৯ আগস্ট আলীপুরের এক জমির মালিক স্কাবেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউ-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ করে। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD