মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন  পটুয়াখালী প্রতিনিধি,২০আগস্ট।। করোনা পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য দুইশ পরিবারের মাঝে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এসময় শের ই বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপটেন এম মহব্বত আলীসহ শের-ই-বাংলা নৌঘাটির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া এসময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত সাড়ে আটশ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD