বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের সহায়তায় অবহিতকরণ সভা

কলাপাড়ায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের সহায়তায় অবহিতকরণ সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন: পটুয়াখালী প্রতিনিধি, ১৯ আগস্ট।।  কলাপাড়ায় ‘ঘূর্ণিঝড় আম্ফানে’ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা দেয়ার জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এ সভার আয়োজন করে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভিন, ঘূর্ণিঝড় প্রস্তুত কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক মো. আসাদউজ্জমান খাঁন।

আলোচনা সভায় অংশ গ্রহন করেন সংবাদকর্মী মেজবাহ উদ্দিন মাননু, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছালাম সিকদার। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন এনএসএসের কর্মসূচি পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।

নজরুল স্মৃতি সংসদের (এনএসএস) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন বলেন, কলাপাড়া উপজেলায় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবার গৃহ সংস্কার করার জন্য সহায়তা পাবে। এ ছাড়া খাদ্য সহায়তা ও হাইজিন কিট পাবে ৩ হাজার ৪০০ পরিবার। এর বাইরে এনএসএসের উদ্যোগে উপজেলার লালুয়া ইউনিয়নে অক্সফামের সহায়তায় অপর একটি প্রকল্পের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৬৫ জনকে আর্থিক সহায়তা দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD