বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর কলাপাড়ায় গনমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

পটুয়াখালীর কলাপাড়ায় গনমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি, ১৬আগস্ট।। পটুয়াখালীর কলাপাড়ায় গনমাধ্যমকর্মীদের সঙ্গে শিশু ও মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদনশীল সংবাদ পরিবেশনা ও প্রতিবেদন প্রস্তুত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে পিসিটিএসসিএন কনসরটিয়াম এ সভার আয়োজন করে। সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ূন কবির। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নেছার উদ্দিন আহমেদ টিপু, জসীম পারভেজ, মো.ওমর ফারুক প্রমূখ।
বক্তারা শিশুদের জন্য প্রতিটি গনমাধ্যমে আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা, শিশু বিষয়ক ঘটনাগুলো ফলোয়াপে রাখা, আদালতে শিশু ও নারীদের জন্য আলাদা কক্ষ রাখাসহ শিশু পাচার ও শিশু অধিকার লংঘনের বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া শিশু ও মানব পাচার রোধে সরকার, এনজিও সংগঠনসহ সংবাদকর্মীদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিটিএসসিএন সিপিডি প্রকল্প সমন্বয়কারী মো.শরীফুল্লাহ রিয়াজ।
সভায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইটেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD