মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালে তানজিলার হত্যাকারীদের শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন

বরিশালে তানজিলার হত্যাকারীদের শাস্তির দাবিতে নগরীতে মানববন্ধন

Sharing is caring!

বরিশালে৩ মাসের অন্তঃসত্ত্বা তানজিলাকে স্বামীর বাড়িতে অত্যাচার নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ আগস্ট বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নিহত তানজিলার স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। এ সময় তারা হত্যার সঙ্গে জড়িত স্বামীসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পারিবারিক সূত্র জানায়, বরিশাল নগরের ভাটিখানার মেয়ে তানজিলা রহমান খানকে শ্বশুরবাড়িতে যৌতুকের টাকা না দেওয়ায় হত্যা করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, ২০১৬ সালে লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার সাইদেরখিল গ্রামের মোল্লা বাড়ির ছেলে জহিরুল ইসলামের সঙ্গে তানজিলার বিয়ে হয়। ২০১৯ সালের আগস্ট মাসে আনুষ্ঠিকভাবে তানজিলাকে শ্বশুর বাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ডিসেম্বর মাসে জহিরুল তানজিলার কাছে ৫ লাখ টাকা দাবি করে। মেয়ের শান্তির কথা চিন্তা করে বাবা সাইদুর রহমান ২ লাখ টাকা দেয়। বাকি ৩ লাখ টাকার জন্য তানজিলার ওপর নির্যাতন করা হয়। গত ৮ আগস্ট সকালে তানজিলার স্বামী জহিরুল বরিশালে ফোন করে জানায়, তানজিলা চেয়ার থেকে পড়ে অচেতন হয়ে গেছে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। এ সংবাদ পেয়ে তানজিলার ভাই ও ২ মামা সহ ৯ জন তানজিলার শ্বশুর বাড়িতে যাওয়ার পূর্বে স্থানীয় থানায় বিষয়টি অবহিত করে। পুলিশ ওইদিন দুপুর ৩টার দিকে তানজিলার মরদেহ উদ্ধার করে এবং স্বামী জহিরুল ইসলামকে আটক করে। এ বিষয়ে তানজিলার ভাই সাইফুর রহমান ৯ আগস্ট বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- তানজিলার বাবা মো. সাইদুর রহমান, মা রুনু খান, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, জেলার সদস্য সচিব ডা. মনিষা চত্রবর্তী, নারী নেত্রী হাসিনা বেগম নিলা, মো. হাসান বেপারী, মাসুমা বেগম, জাকিয়া সুলতানা লিপা ও সাইদুল ইসলাম লিপা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD