মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশাল সদর এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে তিন জনকে জেল জরিমানা।

বরিশাল সদর এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে তিন জনকে জেল জরিমানা।

Sharing is caring!

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১২ আগস্ট বুধবার বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী গ্রামে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।অভিযান চালিয়ে অবৈধভাবে নদী থেক বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে (আত্মঘাতি) ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় হাতেনাতে মিজানুর রহমান, মনির হোসেন, হাসান নামের ৩ জনকে নৌ পুলিশের সহযোগিতায় আটক করা হয়। আটককৃত শ্রমিক মিজানুর রহমান, মনির হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫(১) ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ম্যানেজার হাসান কে একই আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD