শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন

করোনামুক্ত হলেন অভিষেক বচ্চন

Sharing is caring!

অনলােইন ডেক্স :প্রায় এক মাস পর করোনা নেগেটিভ হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন গত মাসের ১১ তারিখে।
এর চার সপ্তাহ পর তিনি করোনামুক্ত হলেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে অভিষেক নিজেই জানিয়েছেন এ খবর। ৪৪ বছর বয়সী এ অভিনেতা লেখেন, আমি আপনাদের বলেছিলাম! ছাড়া পাওয়ার পরিকল্পনা: হ্যাঁ! আজ দুপুরেই আমার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আপনাদের সবার প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। বাড়ি যাওয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশি।

বচ্চন পরিবারের করোনা আক্রান্ত আর সবাই সুস্থ হয়ে ঘরে ফিরলেও এতদিন মুক্তির প্রহর গুনছিলেন জুনিয়র বচ্চন। অভিষেক ও তার বাবা অমিতাভ বচ্চন গত ১১ জুলাই কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন। সেদিনেই নানাবতী হাসপাতালে ভর্তি হন সিনিয়র ও জুনিয়র বচ্চন। এরপর অভিষেকপত্নী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য করোনা পজিটিভ ধরা পড়ে। সংক্রমণজনিত জটিলতা বেড়ে গেলে ১৭ জুলাই মা-মেয়ে দু’জনেই ভর্তি হন হাসপাতালে। তারা দু’জন সবার আগে সুস্থ হয়ে ২৭ জুলাই হাসপাতাল থেকে ছাড়পত্র পান। আর সিনিয়র বচ্চন ছাড়া পান ২ আগস্ট। এখন তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

অভিষেক বচ্চন অভিনীত ওয়েব সিরিজ ‘ব্রিদ: ইনটু দ্য শ্যাডোস’ মুক্তি পেয়েছে ১০ জুলাই। তার সঙ্গে অভিনয় করেছেন অমিত সাধ, নিত্যা মেননসহ অনেকেই। স্ট্রিমিং হচ্ছে আমাজন প্রাইম ভিডিওতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD