শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ফেসবুক স্ট্যাটাস দেখে থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশুর জন্য তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বরিশাল এর জেলা প্রশাসক।

ফেসবুক স্ট্যাটাস দেখে থ্যালাসিমিয়ায় আক্রান্ত শিশুর জন্য তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বরিশাল এর জেলা প্রশাসক।

Sharing is caring!

মানুষ মানুষের জন্য একটু কি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও মানুষ। থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগতে থাকা শিশুর জন্য সহযোগিতা চেয়ে মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তি তার ফেইসবুকে স্ট্যাটাস দেয়। ফেইসবুক স্ট্যাটাসটি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল সমাজসেবার মাধ্যমে ১০ হাজার টাকার ঔষধ দিয়ে সহযোগিতা করেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয় কাঠী ইউনিয়নের হতদরিদ্র দিনমজুর খলিল খা এর শিশু ছেলে মোঃ আব্দুল্লাহ। সে দীর্ঘদিন যাবৎ থ্যালাসিমিয়া আক্রান্তের পাশাপাশি লিভার ও কিডনি সমস্যায় ভুগছেন। আব্দুল্লাহ চিকিৎসার জন্য তার বাবা খলিল খার যে সামর্থ ছিল তা চিকিৎসায় শেষ। এখন তার পক্ষে আব্দুল্লাহ চিকিৎসা করানো সম্ভব নায়। আঃ খলিল তার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এমন স্ট্যাটাসের পেক্ষিতে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় শিশুটিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবার মাধ্যমে প্রয়োজনীয় ঔষধ সরববাহ করার জন্য বলা হয়৷ আজ ৫ আগস্ট বুধবার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ এর সহযোগিতায় শিশুটির জন্য ১০ হাজার টাকার প্রয়োজনীয় ঔষধ পৌছে দেওয়া হয়। জেলা প্রশাসক বরিশাল বলেন, শিশুটির চিকিৎসার জন্য সমাজসেবা অধিদফতর হতে জটিল রোগের চিকিৎসার অনুকূলে শিশুটির জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে৷ এসময় তিনি শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। শিশুটির পিতা আঃ খলিল এর বিকাশ নম্বর ০১৭৭৭০২১০০৫ (বিকাশ)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD