বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শেখ পরিবারকে হত্যা করার কারনে বাংলার উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়েছে -এমপি শাওন

শেখ পরিবারকে হত্যা করার কারনে বাংলার উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়েছে -এমপি শাওন

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি।। ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,শেখ পরিবারকে হত্যা করার কারণে বাংলার উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। শেখ কামাল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং আধুনিক ফুটবলের স্বপ্নদ্রষ্টা ও সাংস্কৃতিক সংগঠক । তিনি বাংলাদেশের ক্রিড়াঙ্গনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে ঢেলে সাজিয়েছেন। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে সারা বিশ্ব যখন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত এবং উন্নত রাষ্ট্রগুলো হিমশিম খেয়ে যাচ্ছে ঠিক তখন শেখ হাসিনা তার সাহসিকতা, দক্ষতা ও সততার সাথে দিন-রাত নিরলস পরিশ্রম করে আজকে দেশের করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলা করছেন আমাদের সাথে নিয়ে। মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও কারিগরি মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আর্থিক অনুদান এবং ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে চড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বলেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বারবার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল,থানা অফিসার ইনচার্জ একেএম জিয়াউল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন,’ সাধারণ সম্পাদক মোঃ রাসেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD