শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’

ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে অক্ষয়ের ‘রক্ষা বন্ধন’

Sharing is caring!

অনলাইন ডেক্স :সুপারস্টার অক্ষয় কুমারের ভক্তরা এখন তার ‘লক্ষ্মীবোম্ব’ সিনেমার মুক্তির অপেক্ষায় আছেন। এরই মধ্যে নতুন সিনেমার ঘোষণা দিলেন ‘খিলাড়ি’।

রাখি পূর্ণিমার দিনেই ভাই-বোনের মধুর সম্পর্ক নিয়ে তার নতুন সিনেমার নাম ঘোষণা করলেন ‘রক্ষা বন্ধন’। এর মধ্য দিয়েই সিনেমায় অভিষেক করবেন অক্ষয়ের বোন অলকা।

সম্প্রতি টুইটারে নতুন সিনেমার পোস্টার শেয়ার করে অক্ষয় কুমার লেখেন, এই গল্প আপনার মন ছুঁয়ে যাবে। জীবনে প্রথমবার এত তাড়াতাড়ি একটা সিনেমাতে সই করার সিদ্ধান্ত নিলাম। সিনেমাটি আমি আমার বোন অলকা এবং সমস্ত ভাই-বোনের সম্পর্কের প্রতি উৎসর্গ করছি। এই বিশেষ সিনেমাটির জন্য নির্মাতা আনন্দ এল রাইকে ধন্যবাদ জানাই।

সব কিছু ঠিক থাকরে ২০২১ সালের ৫ নভেম্বর মুক্তি পাবে ভাই-বোনের মিষ্টি-মধুর সম্পর্কের এই সিনেমা। আনন্দ এল রাইয়ের সঙ্গে এ নিয়ে দ্বিতীয়বার জুটি বাঁধছেন অক্ষয়। পরিচালকের ‘আতরাঙ্গি রে’ সিনেমাতে দেখা যাবে তাকে। সিনেমাটির শুটিং শুরু হতে চলেছে শিগগিরই। আর আগামী বছরের গোড়াতেই হয়তো ‘রক্ষা বন্ধন’-এর শুটিং ফ্লোরে নেমে পড়বেন কলাকুশলীরা।

করোনার জেরে সিনেমা হল বন্ধ থাকায় ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘লক্ষ্মীবোম্ব’।  ২০১১ সালের তামিল হিট ‘কাঞ্চনা’র অফিসিয়াল হিন্দি রিমেকে অক্ষয়ের সঙ্গে জুটিতে আছেন কিয়ারা আদবাণী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD