বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরগুনার সদর হতে অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

বরগুনার সদর হতে অস্ত্র, গুলি ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ০৪/০৮/২০২০ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সদর থানাধীন জাকিরতবক এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি ও চাঁদাবাজি সহ ডজন খানেক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল নাকবোচা হালিম আলিম  (৪৩), পিতা- মোঃ আলতাব হোসেন চৌকিদার, সাং- জাকিরতবক, থানা-সদর, জেলা-বরগুনাকে আটক করে। এসময় আটককৃত আসামীর স্বীকারোক্তিমতে তার বসত ঘর তল্লাশি করে ০১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি, ০১ টি ওয়ান শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ এবং ২৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল নাকবোচা হালিম আলিম (৪৩) এর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, মানব পাচার, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। আটককৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুল নাকবোচা হালিম আলিম (৪৩)কে বরগুনার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD