শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে টেম্পু শ্রমিক নেতা ‌’লিটন মোল্লা’ নির্দোষ !

বরিশালে টেম্পু শ্রমিক নেতা ‌’লিটন মোল্লা’ নির্দোষ !

Sharing is caring!

পরিবহন শ্রমিককে মারধর করে ২ লাখ ৪৩ হাজার ছিনতাই মামলার আসামী বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের অঘোষিত নিয়ন্ত্রক টেম্পু শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লার পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুরাপাল্লা রুটের পরিবহন শ্রমিকরা বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে হানিফ পরিবহনের ম্যানেজার রানা হাওলাদার তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিটন মোল্লার নানান অনৈতিক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নে তোপের মুখে পড়েন সাংবাদিক সম্মেলনের আয়োজকরা। এক পর্যায়ে লিটন মোল্লার আশ্রিত কথিত ‘সাংবাদিক ঐক্য পরিষদ’ সভাপতি নাজমুল হোসেন সংবাদিক সম্মেলন থেকে পালিয়ে যান।

তারা সংবাদ সম্মেলনে দাবী করেন, ‘লিটন মোল্লা ও তার লোকজন চাঁদাবাজী করেন না, মামলাটি মিথ্যা। তিনি পরিবহন শ্রমিক ও টেম্পু শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন তৈরী করে টার্মিনালে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন’।

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা বরিশাল জেলা টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি। গত ফেব্রুয়ারীতে তৎকালীন নিয়ন্ত্রক মহানগর শ্রমিকলীগের সভাপতি ও বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনকে হটিয়ে বাস টর্মিনালের নিয়ন্ত্রন নেন লিটন মোল্লা। এরপর থেকে তার আদেশ-নির্দেশ বাস টার্মিনালে সবকিছু চলছে। অবশ্য আফতাব আহম্মেদের সময়ও শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটেছে একাধিকবার।

গোল্ডেন লাইন পরিবহন কোম্পানীর বরিশাল কাউন্টার ম্যানেজার শহিদুল ইসলাম অভিযোগ, করোনা সংকটে পরিবহন বন্ধবস্থায় মাসোহারা দিতে না পারায় গত শুক্রবার রাতে তাকে মারধর করে ২ লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে লিটন মোল্লার সহযোগীরা। এ ঘটনায় লিটন মোল্লাকে প্রধান আসামী করে তার ১১ সহযোগীর বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD