শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মেয়েকে নিয়ে ঘরে ফিরলেন ‘করোনাজয়ী’ ঐশ্বরিয়া

মেয়েকে নিয়ে ঘরে ফিরলেন ‘করোনাজয়ী’ ঐশ্বরিয়া

Sharing is caring!

অনলাইন ডেক্স:সুস্থ হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার আট বছরের মেয়ে আরাধ্য। স্ত্রী ও মেয়ের কোভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন অভিষেক বচ্চন।

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে এক টুইটার পোস্টে অভিষেক বচ্চন বলেন, আপনাদের অব্যাহত প্রার্থনা ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আজীবন ঋণী থাকব আপনাদের কাছে। ঐশ্বরিয়া ও আরাধ্যের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে এবং হাসপাতাল থেকেও ছাড়া পেয়েছে। তারা এখন বাড়িতেই থাকবে। আমার বাবা ও আমি হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকছি।

স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ ধরা পরার একদিন পরেই ৪৬ বছর বয়সী অভিনেত্রী ঐশ্বরিয়া ও তার মেয়েরও করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর সপ্তাহখানেক তারা ঘরে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর গত ১৭ জুলাই দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন সিনিয়র ও জুনিয়র বচ্চন। বচ্চন পরিবারে একমাত্র করোনামুক্ত রয়েছেন অভিষেকের মা জয়া বচ্চন।

বলিউডের বেশ কিছু তারকার বাড়িতে হানা দিয়েছে করোনা ভাইরাস। আমির খান, করণ জোহর ও বনি কাপুরের বাড়ির কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী রেখার নিরাপত্তাকর্মী করোনা পজিটিভ হওয়ার পর তার বাড়ি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক টেলিভিশন তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD