শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বিএমপি পুলিশের মাসিক কল্যান সভা ও উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

বিএমপি পুলিশের মাসিক কল্যান সভা ও উত্তর বিভাগের বার্ষিক এপিএ চুক্তি সম্পন্ন

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ২৬ জুলাই) সকাল ১০ টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে পুলিশ সাধারন জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।জনগনের কাছে পুলিশি সেবা পৌঁছে দিয়ে যে সুনাম অর্জন করেছে, এ সুনামকে কাজে লাগাতে হবে।সাধারন মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি সেবা দিতে হবে।জনগনের পুলিশে পরিনত হতে হবে।

এ সময় তিনি আরও বলেন,দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে।নিজেরা মাদক মুক্ত হয়ে সমাজ থেকে মাদককে চির বিদায় জানাতে হবে।সকল প্রকার অন্যায় অপরাধ তথা দুর্নীতি থেকে পুলিশকে মুক্ত থাকতে হবে।সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদক,দুর্নীতি সহ সকল প্রকার অপরাধ প্রবনতার বিরুদ্ধে কাজ করলে এদেশটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হবে।

পরে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের সাথে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সম্পন্ন হয়েছে।এ চুক্তির মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের আগামী ১ বছরের কর্মপরিকল্পনা বিএমপি কমিশনারের হাতে হস্তান্তর করা হয়।

এ সময় বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন,সরকারি কর্মকান্ডে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষ্যে একটি কার্যকর প্রশাসনিক ব্যবস্থা অপরিহার্য।সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং সুশাসন সংহত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ন উদ্দেশ্য এ সকল লক্ষ্য ও উদ্দেশ্য পূরন করা এবং সকল স্তরে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করন এবং জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিটি বাস্তবায়ন করা অপরিহার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন মোঃ জুলফিকার আলি হায়দার,উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মোঃ মোক্তার হোসেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ মনজুর রহমান,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকারিয়া রহমান জিকু,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল হালিম,এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD