শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
দস্যুতা থেকে আত্মসমর্পন করা ২৮৪ জনকে র‌্যাব ৮ এর অর্থ সহায়তা

দস্যুতা থেকে আত্মসমর্পন করা ২৮৪ জনকে র‌্যাব ৮ এর অর্থ সহায়তা

Sharing is caring!

মোংলায় সুন্দরবনের দস্যুতা ছেড়ে ভাল পথে আসা আত্মসমর্পণকৃত ২৮৪জন জল ও বন দস্যুদের হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলেন র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় মোংলা ফুয়েল ঘাটে এক সময়ের সুন্দরবনের ত্রাস এসকল বন দস্যুদের বিভিন্ন বাহিনী থেকে আত্মসমর্পণকারী দস্যুদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত প্রায় ২৭টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের দস্যুতা করে আসছিল। সরকারের নির্দেশনায় এ বাহিনীর লোকজন দস্যুতা ছেড়ে ভাল পথে ফিরে আসে প্রায় ৪শ’র অধিক জল ও বন দস্যু সদস্যরা। ফিরে আসা এসকল মানুষদের সমাজে ভালভাবে বসবাস ও চলাচলের জন্য র‌্যাব এর পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮ এর আওতাধীন ৩টি জেলায় বাগেরহাটের মোংলায় ১৭৮জনসহ খুলনা ও সাতক্ষীরা জেলা থেকে সুন্দরবনের আত্মসমর্পণকৃত মোট ২৮৪ জন জলদস্যু পরিবারকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD