বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে যানজট নিরসনে বিএমপি’র বিশেষ উদ্যোগ

বরিশালে যানজট নিরসনে বিএমপি’র বিশেষ উদ্যোগ

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নের্তৃত্বে নগরীতে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ।

বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় কোন দিয়ে গাড়ী পার্কিংয়ের বিশেষ ব্যাবস্থা নির্ধারন ও দুরপাল্লার যানবাহন চলাচল নিশ্চিত করতে লেপ লেন গুলো যানজট মুক্ত রাখার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

এ সময় ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদার বলেন,বরিশাল নগরীর প্রবেশদ্বার ২ টি বাসটার্মিনালের গোল চত্বরকে যানজট মুক্ত রাখতে বিশেষ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।নির্বিঘ্নে দুর পাল্লার যানবাহন চলাচল নিশ্চিত করতে লেপ লেন গুলো পরিস্কার রাখার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এছাড়াও কোন দিয়ে সাধারন গাড়ী পার্কিংয়ের এলাকা চিহ্নিত করে দেয়া হয়েছে।

এ সময় তিনি আরও বলেন,এ বিশেষ ব্যাবস্থার কারনে একদিকে বাসটার্মিনাল এলাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা কমে যাবে।নগরবাসীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দক্ষিন) মাসুদ রানা, টি আই আঃ রহিম,সার্জেন্ট সরোয়ার সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD