বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
আব্দুর রব সেরনিয়াবাতের নামে হচ্ছে বরিশাল ল’ কলেজের নাম

আব্দুর রব সেরনিয়াবাতের নামে হচ্ছে বরিশাল ল’ কলেজের নাম

Sharing is caring!

প্রতিষ্ঠার ৫৫ বছর পর বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিঃষ্কৃত নেতা সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল লকলেজের পরিচালনা পরিষদ নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়েছেন। কলেজের নাম পরিবর্তন করে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’করা হবে।

সূত্র জানায় লকলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে লিখিতভাবে জেলা আইনজীবী সমিতির সদস্য গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নামানুসারে বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় করার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক অতিসম্প্রতি পরিষদের সভায় উল্লেখ করেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জেষ্ঠ্য পুত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন আবুল হাসানাত আব্দুল্লাহ’র বাবার নামে কলেজটির নামাকরণ করা হলে আইনানুযায়ী তিনি ২৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা অনুদান দেবেন। তার প্রতিশ্রুতির ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদ কলেজটির নামকরণ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রসঙ্গত, ১৯৬৩ সালে বরিশালের কয়েকজন চাকরিজীবীর প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম এবং সমাজের বিভিন্ন ব্যক্তির অনুদানে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল ল কলেজ।

সুত্র: বাংলা ট্রিবিউন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD