শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবী ইশা ছাত্র আন্দোলনের (ভিডিও সহ)

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবী ইশা ছাত্র আন্দোলনের (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারী বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বাহন। ৬০ বছর পুরোনো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ঐতিহ্যেকে বিনষ্ট করবে বলে মনে হচ্ছে। কিছু দিন ধরে লক্ষ্য করছি বরিশালের ঐতিহ্যকে মিটিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছে, যা আমরা কোনভাবে মেনে নিতে পারছি না।

তিনি আরো বলেন, বরিশাল আমাদের প্রানের স্পন্দন যদি কারো বরিশাল পছন্দ না হয় তবে বরিশাল ছেড়ে চলে যেতে পারেন তবুও ইতিহাস ও ঐতিহ্যকে কোনোভাবেই বিনষ্ট করতে দিব না।

মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতির বক্তব্যে বলেন, আমরা লক্ষ্য করেছি প্রত্যেক জেলা শহরেই ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জেলার নামেই একটি নন্দিত বিদ্যাপীঠ গড়ে উঠেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রনালয় মাদারীপুরে সরকারী নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারী কলেজ নামকরনের পদক্ষেপ নিয়েছে অথচ সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে। যা বরিশালের ঐতিহ্যকে মিটিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রকে বাস্তবায়িত করবে বলে মনে করছি। এমনকি কলেজটির নাম পরিবর্তনের দাবি মানতে পারছে না কলেজটির সেবক ও বর্তমান কোন ছাত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD