বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Sharing is caring!

জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, শুক্রবার সকালে রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর লাশ দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

এসময় লাশের গলায় রুপার চেইন, নাকে স্বর্নের নাকফুল ও গলায় অলংকার পাওয়া যায়। নিহত নারীর ব্যবহৃত জিনিসপত্র আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয় কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেননি।

প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD