বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে বিপুল পরিমাণ মাদক সহ আটক ৩ (ভিডিও সহ)

বরিশালে বিপুল পরিমাণ মাদক সহ আটক ৩ (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশালের বিভিন্নস্থান থেকে ৭৮৩ বোতল ফেনসিডিল, ৯১ কেজি গাজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বুধবার বিকাল সাড়ে ৪ টায় র‌্যাব ৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়।

এসময় র‌্যাব ৮ এর উপ অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীর জানান, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুপাতলী গোল চত্ত্বর এলাকায় চেক পোস্ট বসায় র‌্যাব। এসময় একটি পিকআপে তল্লাশী চালিয়ে ৭৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এই ঘটনায় পিকআপটি জব্দ এবং সাথে থাকা মোঃ সিরাজুল ইসলাম ফকির ও মোঃ লিটন হাওলাদার নামে দুই জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে মোঃ হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৯১ কেজি গাজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই ঘটনায় হুমায়ুন কবিরের স্ত্রী ফাতেমা আক্তারকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেজর জাহাঙ্গীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD