বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে জোড়া হত্যা মামলার আসামী গ্রেফতার

বরিশালে জোড়া হত্যা মামলার আসামী গ্রেফতার

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাবা-ছেলে হত্যার ঘটনার তিনদিন পর ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতিকৃত ট্রলারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারে জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো- বরিশালের বাকেরগঞ্জের মোঃ বাদশা হাওলাদার, মোঃ শাহিন খান ও মোঃ ছানি হাওলাদার। এদের মধ্যে ছানির বয়স ১৭ বছর।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ট্রলার ডাকাতির উদ্দেশ্যে ঘটনার ৪/৫ দিন আগে থেকেই মাছ ধরার চাই (মাছ ধরার জন্য বাঁশের তৈরী এক ধরনের ফাঁদ) ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন হাওলাদার ও তার ছেলে মোঃ ইয়াসিন হাওলাদারের উপর নজর রাখছিল তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গত ৩ জুলাই চাই ক্রেতা সেজে তাদের ট্রলারে ওঠে ডাকাত বাদশা, শাহিন ও ছানি। পরে তারা তাদের পান্ডব নদীর তীরে চরলক্ষ্মীপাশা নামক স্থানে নিয়ে প্রথমে ছেলে ইয়াসিনকে গলা কেটে এবং পরে বাবা হেলালকে পানিতে ডুবিয়ে পেট কেটে হত্যা করে এবং ট্রলার, মোবাইল ফোনসেট, টাকা ও জামকাপড় নিয়ে পালিয়ে যায়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে ৬ জুলাই।

উল্লেখ্য, বাকেরগঞ্জের কবাই ইউনিয়নের চরলক্ষ্মীপাশা গ্রামে পান্ডব নদীর পাড় থেকে গত ৩ জুলাই মোঃ ইয়াসিনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ৪ জুলাই একই এলাকা থেকে তার বাবা মোঃ হেলাল উদ্দিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় হেলাল উদ্দিনের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।

হত্যাকান্ডের শিকার ইয়াসিন ও হেলাল উদ্দিন পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার বাসিন্দা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD