বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বানারীপাড়ায় মোটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙায় মারধর, ২ পুলিশ প্রত্যাহার

বানারীপাড়ায় মোটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙায় মারধর, ২ পুলিশ প্রত্যাহার

Sharing is caring!

বরিশালের বানারীপাড়া উপজেলায় অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্যের মোটরসাইকেলের লুকিং গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় মাহিন্দ্রা-আলফা মালিক সমিতির সহ সভাপতি মো. জামাল হোসেনকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) রিয়াজ হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলামকে বানারীপাড়া থানা থেকে প্রত্যাহার করে পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাখরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ সরেজমিন পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টায় তাদের বরিশাল পুলিশলাইনে সংযুক্ত করার এ নির্দেশ দেন।

বানারীপাড়া থানার শিশির কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে এসআই রিয়াজ হোসেন ও কনস্টেবল শফিকুল ইসলাম থানা থেকে সিসি নিয়ে বরিশাল পুলিশলাইনে সংযুক্ত হবেন।

জানা গেছে, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ২নং ওয়ার্ডের হাজারীবাড়িসংলগ্ন সড়কের পাশে থানা পুলিশের কনস্টেবল মো. শফিকুল ইসলাম তার ব্যক্তিগত মোটরসাইকেলটি রেখে কথা বলছিলেন। এ সময় সেখানে মাহিন্দ্রা-আলফা মালিক সমিতির সহসভাপতি মো. জামাল হোসেনের একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে ওই মোটরসাইকেলটির ওপর সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে লুকিং গ্লাস ভেঙে যায়।

এ নিয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম ও মাহিন্দ্রা-আলফা মালিক সমিতির সহসভাপতি মো. জামাল হোসেনের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD