শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
‘প্রশংসা কাজে লাগিয়ে পুলিশকে আরও সামনে এগিয়ে যেতে হবে’

‘প্রশংসা কাজে লাগিয়ে পুলিশকে আরও সামনে এগিয়ে যেতে হবে’

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন, ‘জনগণের পুলিশ হতে হলে পুলিশকে সব ধরনের দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পর্ক থাকবে না। পুলিশকে হতে হবে মাদকমুক্ত।’

রোববার (৫ জুলাই) বেলা ১১টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেডে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে যেতে হবে জনগণের দোরগোড়ায়। আমরা গণমুখী জনকল্যাণমূলক পুলিশি ব্যবস্থা তৈরি করতে চাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুলিশ যেমন ভূমিকা পালন করেছে, বর্তমান করোনা কালেও পুলিশ সেরকম ভূমিকা পালন করছে। যখন পরিবার লাশ ফেলে পালিয়েছে, তখন সেই লাশ দাফন-কাফন, সৎকার করতে এগিয়ে এসেছে পুলিশ। কাজে সন্তুষ্ট হয়ে সবাই পুলিশের প্রশংসা করছে। এ প্রশংসা কাজে লাগিয়ে আরও সামনে এগিয়ে যেতে হবে। আমরা দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের সঙ্গে মিশে যাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে বিট পুলিশিং। বিট পুলিশিং ব্যাবস্থা শক্তিশালী ও কার্যকর করতে হলে বিট অফিসারকে প্রতিদিন তার নিজ কর্ম এলাকায় যেতে হবে। আমরা সবাই দুর্নীতিমুক্ত হয়ে দেশের জন্য কাজ করলে এ দেশ আরও উন্নত হবে এবং প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী করতে পারবো। ২০৪১ সালের মধ্য বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমান সময়ে পুলিশ বাহিনী নিরলস প্রচেষ্টা করে একটি ভালো অবস্থান তৈরি করেছে। যে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আইজিপি স্যারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে তার কর্মকাণ্ড আরও গতিশীল করতে পারবো। ডিসি খাইরুল আলম স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা কাউনিয়া থানা এলাকায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আ. হালিম।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম, পুলিশ পরিদর্শক(অপারেশন) হিরন্ময় সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সগির হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD