বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশাল শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনা আক্রান্ত-উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী ও উপসর্গ নিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে বরগুনা জেলার আমতলী থানার এএসআই মেজবা উদ্দিন (৫৪) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিআই রোড এলাকার রেজাউল ইসলামের স্ত্রী শাহানাজের (৬২) মৃত্যু হয়। তিনি গত ১৯ জুন বেলা ১১টা ৪০ মিনিটে করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে করোনা পজেটিভ আসে তার।

মেজবা উদ্দিনের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

এ নিয়ে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ৯৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৫ জন করোনা পজিটিভ রোগী ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD