সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩১ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) বরিশাল নগর ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে নগরের চাঁদমারি ও বান্দরোড এলাকার এক ব্যক্তি, দু’জন চায়ের দোকানি ও একটি ফার্মেসিকে দুই হাজার চারশ’ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী পরিচালিত অভিযানে মাস্ক ব্যবহার না করায় ছয় ব্যক্তিকে এক হাজার চারশ’ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন পথচারী, ক্রেতা, বিক্রেতা ও মোটরসাইকেল আরোহীকে স্বাস্থ্যবিধি অমান্য করায় সাত হাজার দুশ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD