শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বাবুগ‌ঞ্জে প্রকা‌শ্যে ব্যবসায়ী‌কে কু‌পি‌য়ে হত্যা!

বাবুগ‌ঞ্জে প্রকা‌শ্যে ব্যবসায়ী‌কে কু‌পি‌য়ে হত্যা!

Sharing is caring!

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামের এক ডেকরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মাধবপাশা বাজারে এই ঘটনা ঘটে। খুন হওয়া লোকমান হোসেন খোকন উপজেলার মাধপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মো. মোসলেম সিকদারের ছেলে। তবে তাৎক্ষনিকভাবে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে সে সম্পর্কে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এস.এম জাহিদ-বিন-আলম জানান, ‘লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাধবপাশা বাজারে গ্রামীন ব্যাংকের সামনে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ওসি আরো বলেন, ‘মৃত ডেকরেটর ব্যবসায়ীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর পরই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD