বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) দুপুর ২টা ১৫ মিনিটে পটুয়াখালী সদরের বাসিন্দা ইদ্রিস হাওলাদার (৭৫) করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।

এদিকে ভোর সোয়া ৫টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা মজিবর রহমান (৭০) মৃত্যুবরণ করেন। তিনি করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাত পৌনে ১১টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হন।

মৃত ব্যক্তিদের শরীর থেকে নমুন সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD