বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
করোনা: বরিশাল শেবাচিমে ৩ জনের মৃত্যু

করোনা: বরিশাল শেবাচিমে ৩ জনের মৃত্যু

Sharing is caring!

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির এবং করোনার উপসর্গ নিয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে বিষয়টি জানা যায়। ওই হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে করোনায় আক্রান্ত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা এলাকার বাসিন্দা লুৎফর রহমান (৬০) করোনায় আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। এরআগে, তিনি গত ২ জুন বেলা দেড়টায় উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। ভর্তির পর নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে।

এরআগে, দুপুর দেড়টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বহরপুর এলাকার আল মামুন নামে ১৩ বছরের এক যুবক মারা যান। তাকে শনিবার রাত ৩টার দিকে এ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

অপরদিকে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ ঝালকাঠি সদর থানাধীন গুয়াটন এলাকার ইকবালের স্ত্রী শিউলি (৪০) মারা যান। তাকে শনিবার বেলা সাড়ে ১২টায় এ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD