বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া
বরিশালে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

বরিশালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি বরিশাল শাখার ব্যানারে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ বশির উল্লাহ আতাহারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মহিউদ্দিন খান, মাওলানা মো. মাহবুবুর রহমান, মাওলানা মো. আব্দুস ছবুর, মাওরানা মো. জাকির হোসেন, মাওলানা মো. রফিকুল ইসলাম, সোনিয়া আক্তার, রাজিয়া বেগম ও মাহফুজা আক্তারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, কোড বিহীন মাদ্রাসা কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে শিক্ষক নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ, মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা, মাদ্রাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং ইবতেদায়ী মাদ্রাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করার দাবি জানান।

মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি দেন মাদ্রাসা শিক্ষক নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD