রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
নগরীর হুমা গ্রুপের অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

নগরীর হুমা গ্রুপের অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

বরিশাল নগরীর আহম্মেদ মোল্লা সড়কের হুমা গ্রুপের উত্যক্ত, অত্যাচার, মাদক ব্যবসা পরিচালনা ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে ২৫ নং ওয়ার্ডবাসী। হামলা-মামলা ও নির্যাতনের ভয়ে কেউই মুখ খুলতে চায়না স্থানীয় হুমায়ুন সিকদারের পরিচালিত হুমা গ্রুপের বিরুদ্ধে। এই সন্ত্রাসী কর্মকান্ড থেকে বাচঁতে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবাররা।

আজ রোববার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে হুমা গ্রুপের বিরুদ্ধে লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর আহম্মেদ মোল্লা সড়কের বাসিন্দা জাকির হোসেন। এসময় ওই এলাকার কামরুল হোসেন, আনোয়ার হোসেন,হাফেজ ফজলুল হক, ফোরকান, রহিম খান সহ ২০/২৫ জন ভূক্তভোগী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, দীর্ঘ দিন যাবৎ রুপাতলীর ২৫ নং ওয়ার্ডের আহম্মেদ মোল্লা সড়কে চুরি, ছিনতাই, ইভটিজিং, জুয়া মাদকের মত ঘটনার নেতৃত্ব দিয়ে যাচ্ছে দুই ভাই মোঃ রাকিব সিকদার ও মোঃ রাতুল সিকদার । রাকিবের নেতৃত্বে ওই এলাকায় প্রতিনিয়তই জুয়া ও মাদকের হাট বসে। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে অপমান, অপদস্ত, এমনকি হত্যার হুমকী প্রদান করা হয়। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী রাকিবের ছোট চাচা হুমায়ুন সিকদার স্থানীয় এক কথিত নেতা’র পরিচয়ে নানা অপকর্ম করে চলছে। এই হুমায়ুন সিকদার এর বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে বলে জানান জাকির হোসেন। বেশ কিছুদিন পূর্বে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে লাঞ্চিত করা হয় স্থানীয় ইঞ্জিনিয়ার বারেক হাওলাদার ও তার পরিবারকে। সন্মান হারানোর ভয়ে এদের বিরুদ্ধে কেউ মুখ খুলছেনা। স্থানীয় ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে হত্যার উদ্যোশে ধারালো অস্ত্র দিয়ে নাকের উপর আঘাত করে। একই সাথে তার দোকানের টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় মোঃ কামরুল ইসলাম বাদী হয়ে গত ৫ই জুন শুক্রবার বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে। মামলার ঘটনায় কোতয়ালী থানা পুলিশ এলাকায় আসলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তিনি আরো বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ধারনা করছি এই সংবাদ সম্মেলন করার পর সন্ত্রাসী বাহীনি আমাদের উপর হামলা এমনকি হত্যাও করতে পারে। তারপরও নিজেদের জীবনের বাজী রেখে আমরা ২৫ নং ওয়ার্ড রুপাতলীর আহম্মেদ মোল্লা সড়কের বাসিন্দারা আমাদের সন্তানদের কথা চিন্তা করে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বরিশাল সিটি কপোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র সহযোগীতা ও তার দৃষ্টি আকষর্নের পাশাপাশি আইনশৃংখলা বাহিনী সুদৃষ্টি কামনা করছি।

মামলার তদন্তকারী বরিশাল কোতয়ালি মডেল থানার এসআই ( নিরস্ত্র) মো: মেহেদি হাসান জানান, মামলাটি দায়ের করার পর তদন্ত প্রক্রিয়াধীন ও অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ইতোমধ্যে অভিযুক্তদের নাম ও অবস্থানসহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD