বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে পুলিশ সদস্যসহ ৩৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত-১১২৪

বরিশালে পুলিশ সদস্যসহ ৩৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত-১১২৪

Sharing is caring!

বরিশাল জেলায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১১২৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ এ জেলায় করোনা আক্রান্ত ২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে জেলায় মোট ১৮৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় মোট ১৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৯ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ, গৌরনদী ও মুলাদী উপজেলার ১ জন করে ৩ জন, নগরীর কলেজ এভিনিউ এলাকার ২ জন, সিএন্ডবি রোড, পলিটেকনিক রোড, চাঁদমারি, নাজির মহল্লা, গোরস্থান রোড, শীতলা খোলা, কাউনিয়া, বৈদ্যপাড়া, মেডিকেল স্টাফ কোয়ার্টার প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য, জেলা পুলিশের ৩ জন সদস্য, আর্মস পুলিশে কর্মরত ১ জন সদস্য, নৌ পুলিশের ১ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৫ জন নার্স, ২ জন স্টাফ, সদর উপজেলাধীন দিনারের পুল এলাকার ১ জন।

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৪ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD