বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সালথায় গাঁজার গাছসহ একজন আটক

সালথায় গাঁজার গাছসহ একজন আটক

Sharing is caring!

ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ নাসির মাতুব্বার (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোস্তফা কামাল ও এএসআই মিলন হোসেনসহ পুলিশ টিম মঙ্গলবার রাতে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে আওয়াল মাতুব্বারের ছেলে নাসির মাতুব্বারকে আটক করে।

এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বসতঘরের দক্ষিণপাশ থেকে বড় একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত নাসির মাতুব্বারের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপণ ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার ধৃত আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD