বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সরকারি চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সরকারি চাল আত্মসাৎ: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Sharing is caring!

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ১৮৪ বস্তা সরকারি চাল উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় চেয়ারম্যান নূরে আলম বেপারীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সকালে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেদারপুরের স্টিমারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত ১৫ এপ্রিল জেলেদের জন্য বিশেষ বরাদ্দের ভিজিডির প্রায় ৬ মেট্রিক টন (১৮৪ বস্তা) সরকারি চাল আত্মসাৎ ও নিজের বাড়িতে মজুদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

চাল উদ্ধারের সময় তিনি পালিয়ে গেলেও র‌্যাব-৮’র ডিএডি আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী ও তার তিন সহযোগীর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট-১৯৭৪ আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। এদিকে সরকারি ত্রাণের চাল আত্মসাতের দায়ে গত ২৩ এপ্রিল তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, র‌্যাব তার গ্রামের বাসভবন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধারের খবর পেয়েই গা-ঢাকা দেন নুরে আলম বেপারী। অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল। তবে নূরে আলম গ্রেফতার এড়াতে খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতেন। মঙ্গলবার খুব ভোরে তিনি ইটভাটায় এসেছেন মর্মে নিশ্চিত হলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD