শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কাল

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কাল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক :আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আগামীকাল সকাল দশটায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের আজ এ কথা জানান।

ব্যারিস্টার বিপ্লব বলেন, ‘আগামীকাল সকাল দশটায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন।’

তিনি বলেন, আওয়ামী লীগ যখন জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ও দিন বদলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনিও তা বাস্তবায়ন করেছেন।

বিপ্লব আরো বলেন, আওয়ামী লীগ এখন যে প্রতিশ্রুতি দেবে তাও বাস্তবায়ন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD